হোয়াইক্যংয়ে মাদক ব্যবসায়ীর হামলায় কাঠ ব্যবসায়ী আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাদ্দাম হোসাইন, হ্নীলা।
টেকনাফে মাদক ব্যবসায়ীর হামলায় এক কাঠ ব্যবসায়ী আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানাযায়, ৪এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর হামলায় কাঠ ব্যবসায়ী আহত হয়েছেন।

কাঞ্জরপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী স্থানীয় মৃত মো: শরীফের পুত্র আবুল কালাম ওরফে গাছ কালুকে একই এলাকার জলিলের পুত্র আব্দু শুক্কুর ও আবুল হোসনের পুত্র মীর কাশেম মারধর করেন। এতে আবুল কালাম ওরফে গাছ কালু আহত হয়েছেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বজনরা জানান, কালু একজন প্রকৃত গাছ ব্যবসায়ী। নিলাম থেকে গাছ কিনে সাইজ করে স্থানীয় ভাবে সে বিক্রি করে।

আহত কালু জানান, হামলাকারীরা প্রায় সময় টাকা দাবী করে আসছিল। দাবীকৃত টাকা না দেওয়ায় তারা আমাকে মারধর করেছেন।

এবিষয়ে জানতে অভিযুক্ত শুক্কুর এবং কাশেমের মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে স্থানীয় মেম্বার আব্দুল গাফফার জানান, মারধরের বিষয়টি লোকজনের মাধ্যমে শুনেছি। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।