টেকনাফ টুডে ডটকম :
অবশেষে ১১দিন পর সাগরে গেল টেকনাফ উপকূলের জেলেরা। রোববার সকাল থেকে টেকনাফ পশ্চিম উপকূলের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারে গমন করে। এতে হাজারো জেলে পরিবারের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
প্রসঙ্গত সীমান্ত সতর্কতায় বিজিবির অনুরোধে গত ২১ আগস্ট থেকে টেকনাফের শাহপরীরদ্বীপ হতে শামলাপুর পর্যন্ত পশ্চিম উপকূলের হাজার হাজার জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে পারেনি। এতে জেলেদের পরিবারে অভাব অনটন দেখা দেয়। পাশাপাশি বাজারে মাছের সংকট সৃষ্টি হয়। বাজারে মাছের দাম অত্যধিক বৃদ্ধি পায় ।
অবশেষে জেলেরা সাগরে মৎস্য শিকারে যেতে পারায় সবার মাঝে স্বস্থি দেখা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ মৎস্যজীবি সমবায় সমিতির নেতা আব্দুস সালাম টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
