সাবরাং উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান’র সংবর্ধনা, এসএসসি বিদায়, নবাগতদের বরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

পিকলু দত্ত, টেকনাফ।
সাবরাং উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ার‌ম্যান নুরুল আলমের সংবর্ধনা, এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় সাবরাং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মফিজ উদ দৌলার সভাপতিত্বে শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহির উদ্দীন আহমদ, আবুল কালাম, সুলতান আহমদ বিএ, সব্বির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সাবরাং উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী আশরাফ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম সাবরাং উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার মান ও সুশৃংখল পরিবেশের জন্য শিক্ষক-শিক্ষাথীদের ধন্যবাদ জানান।

পাশাপাশি তিনি অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অনুপাতে বেঞ্চ সংকট নিরসন ও একটি কম্পিউটার ল্যাব স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

এছাড়া উপজেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত প্রকল্পে বিদ্যালয়ের যাতায়াতের সড়কের কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে প্রত্যেকে মাদকমুক্ত থাকার পাশাপাশি ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ সহ দরিদ্র ছাত্র/ছাত্রীর লেখাপড়ার খরচসহ যাবতীয় সমস্যা সমাধানে অতীতের মতো সকলের ঐক্যবদ্ধ থেকে বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সাবরাং উচ্চ বিদ্যালয়