শনিবার কক্সবাজারে ৫৮ জনের করোনা শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ডেস্ক রিপোর্ট : শনিবার ৮ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ৫৬ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪১১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার শনাক্ত হওয়া ৫৮ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। একইদিন নতুন শনাক্ত হওয়া অবশিষ্ট ৫৪ জনের সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ১৪ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ২১ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং মহেশখালী উপজেলার ১ জন রোগী রয়েছে।

এনিয়ে, ৮ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৮ হাজার ৭ শত ৫ জন। মোট আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রোগী রয়েছে ৪ হাজার ১ শত ৮৬ জন। যা মোট করোনা আক্রান্ত রোগীর প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ৭ মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৯৯ জন। তারমধ্যে, ১১ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’১৪%।