টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে অভিনব কায়দায় পাচারের সময় হ্নীলার এক পাচারকারীকে আটক করেছে।
জানা যায়, গত ২ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টারদিকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে একটি ব্যাগের ভেতরে ফাইলে অভিনব কায়দায় ফিটিং করে পাচারের সময় ৪হাজার ১০পিস ইয়াবা, ১টি এনড্রয়েট মোবাইল, নগদ দেড় হাজার টাকাসহ উলুচামরীর নুর মোহাম্মদের পুত্র রুবেল (১৯) কে আটক করে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এই রুবেল বিশেষ চক্রের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন থেকে উলুচামরী, লেচুয়াপ্রাং, পশ্চিম সিকদার পাড়া ও হ্নীলা ষ্টেশন এলাকায় মাদক বহন, পাচার ও কারবারে সংশ্লিষ্ট ছিল।
