পিকলু দত্ত : ৭মার্চ বিকালে ঐতিহাসিক ভাষণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে হ্নীলা আলী আকবর পাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার উপজেলা ম্যানেজার সানা উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ ইউনুছ, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, বাহারছড়া যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোছাইন খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসান পিয়াল, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি,সাধারণ সম্পাদক আবছার উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
