আবেগী মানুষের সঙ্গে প্রেম ; যে বিষয়গুলো জানতে হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক :প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুইজন মানুষের আনন্দ, দুঃখ, রাগ, হতাশার মতো আবেগগুলো ভাগাভাগি করার মধ্য দিয়ে। এই অনুভূতিগুলোই ঠিক করে দেয় একটি সম্পর্ক কেমন হবে। কিন্তু সবার আবেগ সমান নয়। হতে পারে আপনি যে মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই মানুষটি অনেক আবেগী বা ইমোশনাল। তাই যদি হয় তার আচরণগুলো তুচ্ছ তাচ্ছিল্য করতে যাবেন না— মনে রাখা প্রয়োজন সম্পর্কে আবেগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বরং দুইজনের সম্পর্কটা কীভাবে সুন্দর করা যায় সেদিকে মনোযোগ দিন। এজন্য তার আবেগগুলোকে গুরুত্ব দিতে হতে পারে।

আবেগ মানুষের সহজাত প্রবণতা। সবারই কম বেশি আবেগ থাকে। তবে গবেষকেরা বলেন, পুরুষের থেকে নারীরা বেশি আবেগী হয়ে থাকে। এজন্যই তারা আনন্দ, বেদনা, পাওয়া, না পাওয়ায় বিষয়ে বেশি প্রতিক্রিয়া দেখান।

অনেক বেশি ইমোশনাল মানুষেরা প্রেম বা দাম্পত্য সম্পর্কে একটি সূত্র মেনে চলেন, তাহলো রোমান্টিকতা। এই ধরনের মানুষেরা বই, আর্টিকেল, আর্ট, সিনেমা, সিরিজ নিয়ে কথা বলতে পছন্দ করেন। আপনার সঙ্গী যদি এমন হয়, তাহলে কী করবেন?