৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ফের বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনাভাইরাসে চলমান পরিস্থিতি বিবেচনায় কওমি মাদরাসা বাদে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো।