২৫০ পর্যটক নিয়ে এলসিটি কাজল সাগরে আটকা, যাত্রীদের উদ্ধারে রওয়ানা হয়েছে কুতুবদিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : ২৫০ পর্যটক নিয়ে এলসিটি কাজল সাগরে আটকা পড়েছে। যাত্রীদের উদ্ধারে রওয়ানা হয়েছে এলসিটি কুতুবদিয়া নামে অপর জাহাজ। সোমবার বিকাল ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি নাইক্ষংদিয়া এলাকায় সাগরে আটকা পড়ে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এলসিটি কাজল নামে জাহাজটি সাগরে আটকা পড়ার খবর পেয়ে এলসিটি কুতুবদিয়া নামে অপর একটি জাহাজকে দমদমিয়া জাহাজ ঘাট থেকে যাত্রীদের উদ্ধারে প্রেরন করা হয়েছে।