টেকনাফ টুডে ডেস্ক :
কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ১০৫১জন করোনা রোগী ধরা পড়েছেন নতুন করে। আর এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
