১৮ই মার্চ কক্সবাজারে আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল : প্রধান বক্তা আল্লামা হাফিজুর রহমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
আগামী ১৮ই মার্চ সোমবার কক্সবাজার ইদগাহ ময়দানে আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফিজুর রহমান সিদ্দীক সাহেব।

আল্লামা শফিক আহমদ ফাউন্ডেশন, রিচার্জ সেন্টার, সমিতি পাড়া, কক্সবাজার এর চেয়ারম্যান ও টেকনাফ আল জামেয়া আল ইসলামিয়া’র প্রধান পরিচালক শায়খুল হাদিস মুফতি কিফায়াতুল্লাহ শফিক সাহেব এতে সভাপতিত্ব করবেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী সহ দেশবরেণ্য ওলামায়ে কিরাম এতে তাশরীফ আনবেন।

এতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানানো হয়েছে।