হুমায়ূন রশিদ : হ্নীলায় রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্থ ৮নং ওয়ার্ডের ৩য় দফায় গরীব-দুস্থ ৪শ ২৫টি পরিবারের মধ্যে এএআর জাপান ফান্ডের আওতায় এনজিও ফোরাম কর্তৃক হাইজিন কিডস বিতরণ করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারী দুপুরে হ্নীলার মোছনী বনবিট অফিসে স্থানীয় অসহায় দুস্থ পরিবারের মধ্যে হাইজিন কিডস বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরাম,এএআর জাপানের কান্ট্রি ডিরেক্টর ইয়োকি ক্যানয়েমা। বিশেষ অতিথি ছিলেন জেন্ডার এন্ড প্রোটেকশন প্রজেক্ট অফিসার সাবিলা ই রাব্বি, ইমরান হোসেন, হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন। এছাড়া ফিল্ড অফিসার রাঙ্গা চাঁদ খীসা, জনি, বিজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ হ্নীলা ৮নং ওয়ার্ডের ৪শ ২৫ পরিবারের মধ্যে হাইজিন কিডস বিতরণ করেন। অত্র এলাকার এই পর্যন্ত ৮শ ৫৯টি পরিবার হাইজিন কিডস পেলেন। এই সংস্থাটি রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্থ অসহায়-গরীব মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে জানান।
