ফরিদুল আলম : হ্নীলা হাইস্কুলের ছাত্র নুর সিফাতকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবীতে মানবন্ধন পালিত হয়েছে।
২৭ নভেম্বর (শনিবার) দুপুর দেড়টারদিকে হ্নীলা হাইস্কুল গেইটের সামনে হ্নীলা হাইস্কুলের মেধাবী ছাত্র নুর সিফাত নাদেল (বাবু) এবং আবিদের উপর ছুরিকাঘাত করে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা চেষ্টায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্লেকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ছুরিকাঘাত হয়ে চমেকে চিকিৎসাধীন থাকা স্কুলের বি-শাখার হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র নুর সিফাত নাদেল (বাবু) এর চাচা মনিরুল ইসলাম,সহকর্মী সাইয়্যেম বিন ইসলাম ওরফে নাইসসহ প্রমুখ। এতে বক্তারা বলেন,ঘাতক একই স্কুলের ছাত্র ও হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মোঃ তৈয়বের পুত্র মোঃ নাঈমুল ইসলাম হ্নীলা আলফালাহ একাডেমীতে অধ্যয়নরত থাকা অবস্থায় স্কুলের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ত্রাসী মানোভাব নিয়ে বেপরোয়া চলাফেরা করার কারণে বহিস্কৃত হয়। এরপর হ্নীলা হাইস্কুলের ভর্তি হওয়ার পর একই আচরণ করতে থাকে। যার কারণে স্কুল ছাত্র নামধারী সন্ত্রাসীর ছুরিকাঘাতে হ্নীলা হাইস্কুলের মেধাবী ছাত্র নুর সিফাত নাদেল (বাবু) এবং আবিদ মারাত্নক আহত এবং রক্তাক্ত হয়। আবিদ চিকিৎসা নিয়ে সুস্থ হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নুর সিফাত নাদেল (বাবু) জীবন-মৃত্যুও সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে। সে জামিনে বেরিয়ে আসলে আগামীতে এর চেয়ে আরো মারাত্নক ঘটনার সুত্রপাত করতে পারে। তাই আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে তার কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। ###
