হ্নীলা সেল্স অফিসার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও কার্যকরী কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১১ মাস আগে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা সেল্স অফিসার এসোসিয়শনের দোয়া ও ইফতার মাহফিল এবং কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গতকাল ২১মার্চ বিকালে হ্নীলা ষ্টেশনের শরীফ মার্কেটের হোটেল নুর জাহান হলরুমে হ্নীলা সেল্স অফিসার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল এবং কার্যকরী কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা উপদেষ্টা আনোয়ার হোছাইনের সভাপতিত্বে এবং হাফেজ আহমদ ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে গত ২৪সালের ১লা জানুয়ারী হতে গঠিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সার্বিক দিক বিবেচনা করে আলোচনা করা হয়। এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মোঃ তারেক, মোঃ শাহজাহান, জাফর আলম, সদস্য আব্দুর রহমান, জাকের হোছাইন, মোঃ রাসেল, সাইফুল ইসলাম মামুন, সাইমুম ইউনুছ সায়েম, আবছার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এতে বক্তারা পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি কমিটি গঠনের আহবান জানান। এরপরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৬ইং দুই বছরের জন্য আব্দুর রহমান সভাপতি, সাইফুল ইসলাম মামুন সিনিয়র সহসভাপতি, সহসভাপতি মোহাম্মদ ইসমাঈল, ইমাম হোছাইন জিহাদী সাধারণ সম্পাদক,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাইমুন ইউনুছ সায়েম, সহ-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, অর্থ সম্পাদক জাকির হোছাইন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মিরাজ, প্রচার সম্পাদক মোহাম্মদ রাসেল এবং মোঃসাইফুল কাদের ও মোহাম্মদ জাহেদকে কার্যকরী সদস্য করে হ্নীলা সেল্স অফিসার এসোসিয়েশনের দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়।

এরপর দোয়া ও ইফতার মাহফিলে সংগঠন, দেশ,জাতি ও মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পর সকলে ইফতারে মিলিত হয়। ###