সাদ্দাম হোসাইন : হ্নীলা বাজার ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফরিদুল আলম অসুস্থ হয়ে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এই অসুস্থ ব্যবসায়ী নেতার দ্রুত সুস্থতা কামনা করে খতমে কোরআন পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ডিসেম্বর বাদে জোহর হ্নীলা বাসষ্টেশনের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উদ্যোগে খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়। হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক প্রবীণ শিক্ষক হাফেজ মোহাম্মদ শরীফ, হাফেজ মৌলানা শব্বির আহমদ, এসময় সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান, সহ-সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক অলি আহমদ, অর্থ সম্পাদক বাদশা, সদস্য হাবিবুর রহমান, নুরুল কবির, আব্দুস সোবহান, জসিম উদ্দিন, সংবাদকর্মী হুমায়ূন রশিদসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। খতমে কোরআন শেষে এই ব্যবসায়ী নেতার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য,এই ব্যবসায়ী সংগঠনের অসুস্থ সভাপতি ফরিদুল আলম চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জরুরী বিভাগে ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। ####
