হ্নীলা শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় শিরোপা থাইংখালী ফুটবল একাডেমীর ঘরে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : আন্তঃ উখিয়া-টেকনাফ হ্নীলা শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২২-২৩ইং ফাইনাল খেলায় ট্রাইবেকারে টেকনাফ পৌরসভাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে থাইংখালী ফুটবল একাডেমী।

১৪জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় টেকনাফ পৌরসভা একাদশ এবং থাইংখালী ফুটবল একাডেমীর মধ্যকার খেলা প্রধান রেফারী আবদুল হান্নান মিরন লম্বা বাঁশি বাজিয়ে শুরু করেন। আক্রমণ আর পাল্টা আক্রমনে এগিয়ে চলা খেলার ১৫মিনিটে টেকনাফ পৌরসভার স্ট্রাইকার জাহাঙ্গীর একটি চমৎকার একটি গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। উপস্থিত দর্শকদের ভালবাসায় টেকনাফ পৌরসভা ফুটবল একাদশ আরো শক্তিশালী হয়ে উঠার চেষ্টা করে। কিন্তু থাইংথালী ফুটবল একাডেমী গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে আবারো উভয়দল আক্রমণ আর পাল্টা আক্রমনে মেতে উঠে। প্রধমার্ধ্বে এগিয়ে থাকা টেকনাফ পৌরসভা একাধিক গোল করার সুযোগ নষ্ট করেন। খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে থাইংখালী ফুটবল একাডেমীর শেখ জামাল দর্শনীয় একটি গোল করে দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করে। তখন দর্শকদের টান টান উত্তেজনায় যেন হ্নীলা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠ দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে পায়। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করলে জয়-পরাজয় নির্ধারণের জন্য ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে থাইংখালী ফুটবল একাডেমী ৫-৪ গোলে টেকনাফ পৌরসভাকে হারিয়ে বিজয়ী হয়। ফাইনাল খেলায় হারতে হারতে জিতে যাওয়া থাইংখালী ফুটবল একাডেমি অবশেষে শিরোপা নিয়ে মাঠ ত্যাগ করেন।
1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধানি রেফারীর দায়িত্ব পালন করেন চট্টগ্রাম রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন আবছার মাহমুদ,মোহাম্মদ ইসমাইল এবং ৪র্থ রেফারী ছিলেন কায়সার রশিদ লালু। খেলায় ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন রিদুওয়ানুল ইসলাম রিমন।

এরপর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব রফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সহসভাপতি ফরহাদুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। বক্তারা এই টূর্ণামেন্টের সুন্দর আয়োজন এবং মনোমুগ্ধকর খেলা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জয় করার জন্য ফাইনাল খেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের প্রশংসা করেন। এরপর রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করেন।

উল্লেখ্য,হ্নীলা শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি বন্ধ হোক মাদকের ছড়াছড়ি, বদনাম থেকে মুক্ত হোক টেকনাফ। অপকর্ম রোধ করতে অপকর্মের ব্যবহার মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার। এভাবে মাদক ও মাদক কারবারির বিরুদ্ধে ঘৃণা ও সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা চালায়। যেখানে শুরু থেকেই চ্যালেঞ্জ ছিলো রোহিঙ্গামুক্ত খেলা। ###