হ্নীলা মৌলভী বাজার সীমান্তে মা*দ*ক কারবারীদের মা*দ*কে*র চালান খালাস করছে শক্তিশালী সিন্ডিকেট

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

হ্নীলা মৌলভী বাজার সীমান্তে একটি শক্তিশালী সিন্ডিকেট স্থানীয় মাদক কারবারীদের মদদপুষ্ট হয়ে মিয়ানমার মাদক কারবারীদের মাদকের চালান খালাস করে আসছে। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে।
স্থানীয় সুত্রে জানায়,নাফনদীর চরে অবস্থান নেওয়া মিয়ানমারের মাদক কারবারী গডফাদারদের মাদকের চালান খালাস করছে হ্নীলা মৌলভী বাজারের অইর পাড়ার মকবুল আহমদের পুত্র জুহুর আলম, কামালের পুত্র মাজেদ, মুসলিম পাড়ার জানে আলম জানুর পুত্র রবি আলম, সুলিশ গেইটের মৃত আবুল হাশেমের পুত্র নুরুল আলম, অইর পাড়ার ইমান হোছনের পুত্র শুক্কুর, ইদ্রিসের পুত্র রশিদ, কালু এবং মোস্তফার পুত্র মোঃ ইসমাঈলসহ শক্তিশালী একটি ুিসন্ডিকেট। এই চক্রের সদস্যদের মাদক তৎপরতার কারণে এলাকার অন্যান্য মানুষ বিভিন্ন বাহিনীর সদস্যদের হাতে নাজেহাল হচ্ছে। এই মাদক চক্রের সদস্যরা এতই কৌশলী যে, এলাকায় বিভিন্ন ছাত্রদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের সাথে পাল্লা দিয়ে ভাল লোক পরিচয় দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে। আবার অনেকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আবার অনেকে ক্রীড়া সংগঠক পরিচয় দিয়ে, অনেকে মৎস্য চাষী পরিচয় বহন করে দেদারসে মাদক কান্ড চালিয়ে আসছে।
এসব চিহ্নিত মাদক কারবারীদের সান্নিধ্যে এসে জানে আলম ও বেলালের মতো লোকেরা ক্ষুদ্র ব্যবসার আড়ালে লোকজন মারফতে অভিনব কৌশলে বিভিন্ন স্থানে মাদকের চালান পাঠাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
তাই স্থানীয় জেলে ও খেটে খাওয়া মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উপরোক্ত মাদকের চালঅন খালাস এবং কারবারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ##