বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯মার্চ বিকালে হ্নীলা মৌলভীবাজার বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলম মোহাম্মদ রাসেল,টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ হামিদ হোসাইন আজাদ, হ্নীলা ইউনিয়ন মৎস্যজীবী লীগ আহবায়ক জাকির আহমদ,হ্নীলা ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ ,আবুল কালাম মাঝি,আবদু জলিল বাদশা, সোলতান আহমদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নুর, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম,খাইরুল ইসলাম, জামাল উদ্দিন, হাসান ড্রাইভার, জয়নাল উদ্দিন, মোহাম্মদ আলী, জাফর আলমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মিলাদ ও কিয়াম পরিচালনা করেন আলজামিয়াতু হেফজুল কুরআন সংগঠনের সভাপতি হাফেজ ইব্রাহিম, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা সুলতানুল ইসলাম বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্নার শান্তি এবং মুসলিম উম্মাহ,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়। ###

