সাদ্দাম হোসাইন : হ্নীলা ব্যবসায়ী সমিতি সমবায় লিমিটেডের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যানজট নিরসন, যথেচ্ছা টোল আদায় বন্ধ, বেপরোয়া যানবাহনরোধ, পরিচ্ছন্নতা অভিযান,কলেজ, স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ইভটিজিং দমন, রোহিঙ্গাদের খোলা বাজারে পণ্য বিক্রি বন্ধসহ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।
জানা যায়, ২৩ এপ্রিল রাত ৯টায় হ্নীলা বাসষ্টেশনের ল্যাব এইড প্যাথলজি সেন্টারে হ্নীলা ব্যবসায়ী সমিতি সমবায় লিমিটেডের এক জরুরী সভা সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা তোফাইল আহমদ, সহসভাপতি বাহাদুর শাহ তপু, নির্বাহী সদস্য মৌঃ শাকের আহমদ, প্রচার সম্পাদক আবু ওসমান, সদস্য জিয়াউল হক, বোরহান উদ্দিন, মৌঃ নুর মোহাম্মদ সওদাগর, মুজিব সওদাগর, ছৈয়দ সওদাগর, পল্লী চিকিৎসক হাবিবুর রহমান ও নুরুল আজিম সোহেল প্রমুখ। এছাড়া সংগঠনের উপদেষ্টা মুফিজুল আলম, সহসভাপতি আবুল কালাম আলম, আমান উল্লাহ সওদাগর, কোষাধ্যক্ষ হাফেজ আহমদ,শিমূল ধর, নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, সদস্য বশির আহমদ,গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী সওদাগর, জাবেদ সওদাগর, জয়নাল সওদাগর, সেলিম সওদাগর, জাকের সওদাগর, লাল মিয়া সওদাগর, সিকদার আহমদ সওদাগর, নুরু সওদাগর, ফিরোজ মুন্সী, দিলদার আহমদ সওদার ও এনজিও কর্মী আমজাদ হোসেনসহ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রাপ্ত মেয়াদোত্তীর্ণ ও মানবিহীন রেশন খোলা বাজারে বিক্রি করায় স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি সরকারকে ভ্যাট দেওয়া স্থানীয় ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছে। ইজারাদারেরা সরকারী নিয়মের তোয়াক্কা না করে যথেচ্ছা টোল আদায় বন্ধ করতে হবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ, কলেজ, স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ইভটিজিংকারীদের দমনসহ সুষ্ঠুভাবে বাজার পরিচালনার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
