হ্নীলা বিওপির মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস বা বিশ^ মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে টেকনাফের হ্নীলা বিওপির মাদক বিরোধী প্রচারণা হিসেবে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
290101819 1197605087682995 318297059426612399 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৬জুন বিকাল ৫টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত মাদক বিরোধী জনসচেতসতামূলক সভায় উপস্থিত হয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী জনসচেতনতামূলক বক্তব্য রাখেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম, হ্নীলা ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, হ্নীলা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, হ্নীলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শফি, হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন জামে মসজিদের ইমাম জাকির হোসেন, হ্নীলা বিওপির স্পেশাল নায়েক সাইফুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দাম হোসেন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন প্রমূখ।
289298890 744756970047188 6750869890502786335 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিষয়ে বিশদ আলোচনার পর দেশ,জাতি ও আগামী প্রজন্মের স্বার্থে এসব অপকর্ম থেকে সরে এসে স্বাভাবিক আয়-রোজগারে জীবন-যাপন করার উপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে এই ব্যাপারে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। ###