হ্নীলা বিওপির অভিযানে ৩০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হ্নীলা বিওপির জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়, ১০মার্চ ভোর ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল জালিয়া পাড়া পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি পুটলা হাতে নিয়ে জালিয়া পাড়া গ্রামের দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পুটলাটি ফেলে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশী করে পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###