সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের বড় ভাই ইন্তেকাল করেছেন। বাদে জোহর স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। সাংগঠনিক নেতার ভাইয়ের মৃত্যুতে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদ শোক প্রকাশ করেছেন।
৭ ফেব্রæয়ারী রাতের প্রথম (রাত দেড়টায়) প্রহরের দিকে হ্নীলা পূর্ব পানখালীর বাসিন্দা ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নুরুল আবছারের ১মপুত্র এবং হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারেকের বড় ভাই কায়সার উদ্দিন সুমন (৩০) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে দীর্ঘদিন যাব লাঞ্চজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে সে স্ত্রী,১মেয়ে, মা-বাবা,৩ভাই, ১বোন,আতœীয়-স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছে। বাদে জোহর পানখালী মাঝের পাড়া মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারেকের বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা সদস্য নজির আহমদ, আব্দুর রহিম, ইসহাক, রশিদ, কামাল, কবির হোছন, আনোয়ার হোছন, মোঃ আলম, আব্দুল আমিন, আজাদ হোছন, দেলোয়ার হোছন, আব্দু রহিম আব্দু, মোক্তার আহমদ সওদাগর, নুর মোহাম্মদ, শাহজাহান, সভাপতি মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈলসহ সংগঠনের সকলে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। ###
