হ্নীলা পূর্ব সিকদার পাড়ার প্রবীণ মুরুব্বী কালা মিয়ার ইন্তেকাল ; সকাল সাড়ে ১০টায় জানাজা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলা পূর্ব সিকদার পাড়ার প্রবীণ মুরুব্বী এবং সংবাদকর্মী সাদ্দাম হোসাইনের দাদা কালা মিয়া ইন্তেকাল করেছে। এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
জানা যায়,২৮সেপ্টেম্বর রাত পৌনে ৭টারদিকে হ্নীলা ষ্টেশন থেকে ইলিশ মাছ নিয়ে ফেরার পর চেয়ারে বিশ্রামরত অবস্থায় ইন্তেকাল করেন হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত আব্দুল বারীর ২য় পুত্র কালা মিয়া প্রকাশ মাছ বিয়ারী কালু (১০৩)। সে ২ভাই ২ বোনের মধ্যে সবার ছোট। সে মৎস্য সওদাগর আলী আহমদ ও কসাই শফির পিতা এবং সংবাদকর্মী সাদ্দাম হোসাইনের দাদা। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে, ১মেয়ে, নাত-নাতিনীসহ আতœীয়-স্বজন রেখে গেছেন।
এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে টেকনাফ সাংবাদিক সমিতি, কর্মরত সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবি, এলাকাবাসীসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
পারিবারিক সুত্র জানিয়েছে, মরহুমের অছিয়ত অনুসারে আগামীকাল ২৯সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পূর্ব সিকদার পাড়া জবলে মসজিদ কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হবে। ##