বিশেষ প্রতিবেদক : হ্নীলার চিহ্নিত অপরাধীদের অন্যতম সেইফজোন হিসেবে খ্যাত পশ্চিম সিকদার পাড়া উলুচামরী ও লেচুয়াপ্রাং পয়েন্টে ফের স্বশস্ত্র সন্ত্রাসী মাদকসেবী ও কারবারীদের উশৃংখলতায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এলাকার শান্ত-শৃংখলা রক্ষায় চিহ্নিত এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।
জানা যায়, সাম্প্রতিক সময় থেকে গতরাত পর্যন্ত হ্নীলা ইউনিয়নের সেকেন্ড ক্রাইমজোন হিসেবে খ্যাত পশ্চিম সিকদার পাড়া, উলুচামরী এবং ছোট লেচুয়াপ্রাংয়ের মিলনস্থলে ইউপি নির্বাচন পরবর্তী এলাকায় চিহ্নিত অস্ত্রধারী, ডাকাত, মাদক কারবারী ও সেবীদের বেপরোয়া কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন মুরুব্বী বলেন, এলাকার বেশীর ভাগ অপরাধী পরস্পর আতœীয় এবং অবৈধ অস্ত্রধারী হওয়ায় কেউ কারো বিরুদ্ধে মুখ খুলেনা। কেউ কিছু বললে এই চক্রের হাতে নাজেহালের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ায় চরম অভিমানে নিরব-নিভৃতে চলাফেরা করছে।
এই ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর নির্ভরযোগ্য সুত্রের সাথে আলাপকালে জানায়,এই অঞ্চলটি ৩টি এলাকার মিলনস্থল হওয়ায় অপরাধীদের সহজ যাতায়াত বেশী। এই এলাকার ৩ডজনের অধিক মামলার পলাতক আসামী মৃত আব্দুল জাব্বারের পুত্র সন্ত্রাসী রশিদ মিস্ত্রী এই এলাকার যাবতীয় অপরাধের নেপথ্য নায়ক। তাকে দ্রæত আইনের আওতায় আনার জন্য আইন-শৃংখলা বাহিনী কৌশলী অবস্থানে রয়েছে। আশা করি শীঘ্রই এই অপরাধী আইনের জালে আটকা পড়বে। তখন প্রত্যেক অপরাধীর মুখোশ উম্মোচিত হলে এলাকার অস্ত্রধারী, ডাকাত, অপহরণকারী, মাদক কারবারী ও সেবীদের দমনের মাধ্যমে এলাকাকে শান্তিপূর্ণ এবং সাধারণ মানুষের বসবাসের উপযোগী করা হবে বলে মন্তব্য করেন। ###
