হ্নীলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠিত ; সোহেল সভাপতি, ওসমান সরওয়ার সাধারণ সম্পাদক

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

‎হ্নীলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠিত ; সোহেল সভাপতি, ওসমান সরওয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


‎২৭ অক্টোবর বাদে এশা হ্নীলা পল্লী চিকিৎসক সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অস্থায়ী কার্যালয়ে আহবায়ক ছিদ্দিক আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাফরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সাইফুদ্দিন খালেদ, হরি শংকর, নুর মোহাম্মদ নুরু, নুরুল আজিম সোহেল, আবুল কাশেম, ফিরোজ আহমদ, জালাল উদ্দিন, ওসমান সরওয়ার, নুর জাহান, উত্তম ধর,আজিজুর রহমান, কামাল হোছাইন, রহিম উদ্দিন, সাইফুল ইসলাম, রুখসানা, মুন্না শর্মা, রবিউল আমিন প্রমুখ।

‎এতে বক্তারা সংগঠন ও সদস্যদের সার্বিক কল্যাণ, সাধারণ মানুষের চিকিৎসা সেবা দান, চিকিৎসকদের দাযিত্ব এবং আন্তরিকতাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এরপর উপস্থিত সকলের ভোটের মাধ্যমে অত্র সমিতির ২০২৬- ২০২৭ইং সালের পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হলে ভোটে নুরুল আজিম সোহেল সভাপতি, ওসমান সরওয়ার সাধারণ সম্পাদক, আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক এবং কামাল হোছাইন অর্থ সম্পাদক নির্বাচিত হয়।

‎নির্বাচিত কমিটির এই চার নেতাকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

‎নবনির্বাচিত নেতৃবৃন্দকে পল্লী চিকিৎসকসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন ##