সাদ্দাম হোসাইন : হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত এক ছাত্র সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছে। কোন সুহৃদবান ব্যক্তি সন্ধান পেলে নিম্ম ঠিকানায় পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।
পারিবারিক সুত্র জানায়, গত ২৭ জানুয়ারী হতে হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ২১তম পারায় অধ্যায়নরত এবং হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজারের মোহাম্মদ শামীম এবং হাছিনা আক্তার দম্পতির বড় ছেলে মোঃ সাইমুন ইসলাম (১৬) নিরুদ্দেশ হয়ে এখনো ফিরে আসেনি। তাকে সম্ভাব্য স্থানে সন্ধানের পর না পেয়ে মা-বাবা ও স্বজনেরা হতাশ হয়ে পড়েছে। সে পরিবারে ৩ ভাই-বোনের মধ্যে সবার বড়। নিরুদ্দেশ হওয়ার সময় তা পরনে সা জুব্বা পরিহিত ছিল। কোন সুহৃদয়বান ব্যক্তি এই ছেলের সন্ধান পেলে পরিবারের মোবাইল নাম্বার-০১৬৪৬-৫০০৪৭৮ নাম্বারে জানানোর জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করেন। ###
