হ্নীলা দক্ষিণ লেদার মুহিবুর রহমান ছিদ্দিকী (ছামির) ২টি ট্যালেন্টপুলসহ ৪টি বৃত্তি অর্জন করেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা আল ফালাহ একাডেমীর ছাত্র ও মাহমুদুর রহমান ছিদ্দিকীর পুত্র মুহিবুর রহমান ছিদ্দিকী (ছামির) চলতি বছর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২টি ট্যালেন্টপুলসহ ৪টি বৃত্তি লাভ করেছেন।
উপজেলার হ্নীলা দক্ষিণ লেদাস্থ মরহুম আবু বক্কর মেম্বার ও গুল-ছেহের বেগমের পুত্র মাহমুদুর রহমান ছিদ্দিকী ও রুবী আক্তার দম্পতির কনিষ্টপুত্র এবং হ্নীলা আল ফালাহ একাডেমীর ৪র্থ শ্রেণীর ছাত্র মুহিবুর রহমান ছিদ্দিকী (ছামির) গত ১৩ ডিসেম্বর ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ১৪ ডিসেম্বর হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ১৫ ডিসেম্বর ফাউন্ডেশন অব দ্যা রাইজিং হিউম্যানিটি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩য় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ১৮ ডিসেম্বর হ্নীলা আন্ত: উপজেলা ১৯তম গুহাফা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২য় স্থান ট্যালেন্টপুল অর্জন করে। এই কৃতি শিক্ষার্থী কক্সবাজার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ও টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকীর ভাতিজা।
সে অংশ গ্রহণকৃত বৃত্তি পরীক্ষা সমুহে অর্জিত সাফল্যের জন্য মা-বাবা, হ্নীলা আল ফালাহ একাডেমীর শিক্ষকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আগামীতে সে আরো সাফল্য অর্জনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।