বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৭তম দিনের খেলা হ্নীলা হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৭তম দিনের খেলা হ্নীলা হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠে। ২৯ মিনিটের মাথায় হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় আইয়ুব খান ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের খেলোয়াড়েরা প্রানান্তকর চেষ্টা করে গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
বয়েজবয়েজবয়েজ
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে এগিয়ে চললেও কোন দলই গোল করতে পারেনি। খেলার সময় শেষ হয়ে যাওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। খেলায় বিজয়ী দলের একমাত্র গোলদাতা আইয়ুব খান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শফিউল আলম শফি,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনোয়ার কামাল, শাহাবুদ্দিন সাইফ এবং ৪র্থ রেফারী ছিলেন মোঃ ইসমাঈল। আগামী ১লা জানুয়ারী ২০২২ইং রয়েল ফুটবল একাদশ বালুখালী বনাম হোয়াইক্যং স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
