হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ১৩তম দিনে ২-১ গোলে রইক্ষ্যং ফুটন্ত গোলাপ একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৩তম দিনের খেলা কাঞ্জরপাড়া মডেল স্পের্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশ ২-১ গোলে জয় লাভ করেছে।

২৫ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৩তম দিনের খেলা কাঞ্জরপাড়া মডেল স্পের্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলা চলাকালীন ১৫মিনিটের মাথায় রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের ৩নং জার্সিধারী অতিথি খেলোয়াড় মোঃ হেলাল দর্শনীয় ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর ১৮ মিনিটের মাথায় একই দলের ৫নং জার্সিধারী খেলোয়াড় আবু বক্কর আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষের খেলোয়াড়েরা গোল পরিশোধের জন্য প্রাণান্তকর চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে চলাকালীন খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে চলতে থাকে। উভয় দলের খেলোয়াড়েরা গোল আদায় করতে চেষ্টা করে। ২য়ার্ধ্বের ৪মিনিটের মাথায় ১০নং জার্সিধারী অতিথি খেলোয়াড় হানিফ একটি চমৎকার গোল করে দলকে ২-১ গোলের ব্যবধান কমান। এভাবে এগিয়ে যাওয়া খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় সেরা নৈপূর্ণ্য প্রদর্শন করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রইক্ষ্যং ফুটন্ত গোলাপ ফুটবল একাদশের ৫নং জার্সিধারী খেলোয়াড় আবু বক্কর।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ মুন্না,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন রুস্তম আলী সৈকত, সোহেল চৌধুরী এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন আনোয়ার ইবনে কামাল। আগামীকাল ২৬ ডিসেম্বর রংগে ইলাহী ফুটবল একাদশ বনাম নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###