নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংকট কাটিয়ে উঠার পর পরই টেকনাফের অন্যতম স্বেচ্ছাসবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে ফের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দৈনিক, সাপ্তাহিক ও মাসিক স্বাস্থ্য চিকিৎসা সেবা কার্য্যক্রম শুরু হয়েছে।

১০সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে ৮ম ডায়াবেটিস ক্যাম্পেইন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ককসবাজার ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সুব্রত সেন গুপ্ত, ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য হাজী আবুল কালাম সওদাগর, মাস্টার কামাল আহমদ, সালেহ আহমেদ মেম্বার, মৌলানা শাকের আহমেদ, মাস্টার শাহ আলম, মৌলানা আরিফুল ইসলাম, ডাঃ জালাল উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মৌলানা জাকের হোসাইন প্রমুখ। এতে ডায়াবেটিসে ভোগলে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি চিকিৎসকের নির্দেশনায় খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

এরপর ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মুসা, ডাঃ মোহাম্মদ মফিজুল তালুকদার, সাপ্তাহিক চিকিৎসা সেবা প্রদান করেন গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ আবু বকর আল মামুন। এইদিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ৮২জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ###
