বার্তা পরিবেশক : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব সড়কে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১২ জুলাই ২০২২ ইং সকাল সাড়ে ১১টারদিকে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন সড়কে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ জামাল আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মেম্বার, হ্নীলা ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ফাউন্ডেশনের সহ-সভাপতি ছালেহ আহমেদ মেম্বার, মাষ্টার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম মনু, অর্থ সম্পাদক মাষ্টার কামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাকের আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমেদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিজ, মোঃ ইউসুফ, ডাঃ জালাল উদ্দিন, মাওলানা জাকের হোসাইন প্রমুখ।
বৃক্ষরোপন শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী নুরুল ইসলাম। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়িত এবং সুশীতল ছায়াময় হলে বিভিন্ন এলাকা হতে আসা পথিকদের স্বস্তিবোধ হবে বলে সুশীল সমাজ আশাবাদ ব্যক্ত করেন। ###
