বার্তা পরিবেশক : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে প্রথম বারের মতো অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬জুন সকাল ১০টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে বিভিন্ন এলাকা হতে আগত হার্নিয়া, টিউমার অপারেশন এবং খতনার জন্য আসা রোগীদের নিয়ে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেডিকেল সেন্টারের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আর পি আসিফ খান, সহকারী মোঃ মনির, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাষ্টার কামাল আহমদ, কফিল আহমেদ, মাওলানা আরিফুল ইসলাম, ডাঃ জালাল উদ্দীন, জসিম উদ্দিন, মাওলানা জাকের হোসাইন, হেলাল উদ্দিন এবং বিভিন্ন এলাকা থেকে অপারেশন চিকিৎসা সহায়তা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।
বিশেষ আলোচনায় ডাঃ আরপি খান হার্নিয়া, টিউমার এবং খৎসা অপারেশন বিষয়ে আলোচনা করেন। এরপর চিকিৎসা নিতে আসা রোগী দেখে মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেষে গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের নিজস্ব যন্ত্রপাতি এবং অপারেশন থিয়েটারে ৪জন হার্নিয়া, ১জন টিউমার এবং ১জন খৎনা রোগীকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।
