হ্নীলা উলুচামরীর মাদক কারবারী সেই কালাইয়া সিন্ডিকেট আবারো তৎপর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা উলুচামরী কোনার পাড়ার ওয়ার্ড রাজনৈতিক দলের নেতা,ফার্ম ব্যবসার আড়ালে থাকা মাদক কারবারী সেই কালাইয়া সিন্ডিকেট কৌশল পরিবর্তন করে আবারো মাদকের চালান সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রিতে তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হ্নীলা ৬নং ওয়ার্ড ঊলুচামরী কোনার পাড়ার রশিদ আহমদের পুত্র সালাহ উদ্দিন ওরফে কালাইয়া মুরগীর ফার্ম ব্যবসার আড়ালে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সক্রিয় ছিল। তার মাদক কারবারের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘাত ও হানাহানি হওয়ায় উক্ত সিন্ডিকেটের কয়েকজন সদস্য ফেরারী হয়েছে। উক্ত কালাইয়া স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে জাদিমোরা-নয়া পাড়ায় রাজনৈতিক পরিচয়ে সক্রিয় মাদক কারবারী হতে টমটম, অটোরিক্সা, মোটর সাইকেল, মাহিন্দ্রারাযোগে ঐ কালাইয়ার নিকট পৌঁছানো হচ্ছে বলে একাধিক সুত্রের দাবী।

উক্ত কালু নিজে অসহায়-গরীব এবং মাদক কারবারী না বলে দাবী করলেও স্থানীয় সাধারণ মানুষের মুখ থেকে তার মাদক কারবারের চাঞ্চল্যকর তথ্য শুনতে পাওয়া যায়। এই কালুর সাথেই এখন অনেক ফেরারী মাদক কারবারী ফিরে এসে আমোদ-ফূর্তিতে মেতে পরিবেশ কলুষিত করছে বলে জনশ্রæতি রয়েছে।
সাধারণ মানুষের এসব অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###