হেলাল উদ্দিন : বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
১৭মার্চ ২০২১ইং সকাল সাড়ে ১০টায় হ্নীলা হাইস্কুলে ইতিহাসের মহানায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষকদের মিষ্টিমুখ করান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফুদ্দিন খালেদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, সিনিয়র শিক্ষকছিদ্দিক আহমদ বিএসসি, সহকারী শিক্ষক নিলুফা ইয়াছমিন মুক্ত, মনোয়ার হোসেন, শাহ আজিজ, কায়সার হেলাল, আবু ইউছুফ, নুরুল হোসাইন ভূট্টো, কামাল উদ্দিন, মৌলানা আবুল হোছাইন ফেরদৌসী, এইচ দেলোয়ার মঞ্জুর, প্রবাল শর্মা, আব্দুল শুক্কুর, আব্দুল মোতালেব, শফিউল আলম, সাহিদুর রহমান খান, সরওয়ার কামাল, স্কুলের ছাত্র-ছাত্রী।
![]()
মিষ্টিমুখ শেষে আনুষ্ঠানিক ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। এই কর্ণার চালুর ফলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে পাঠ্য-পুস্তকের চেয়ে আরো বেশী কিছু জানতে পারবেন। ###
