বার্তা পরিবেশক : প্রিয় হ্নীলাবাসী আসসালামু আলাইকুম,আদব,নমস্কার।।
রাত পেরোলেই প্রাণের হ্নীলা ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত উপনির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সম্মানিত ভোটারগণ তাঁদের পছন্দের প্রার্থীকে স্ব স্ব ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নাগরিক অধিকার প্রয়োগ করবেন। একজন প্রার্থী হিসেবে প্রত্যেক ভোটারের কাছে আমার এইটুকুই চাওয়া। আপনারা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে একটি সুন্দর হ্নীলা বিনির্মাণে আমাদের সহযোগিতা করুন।
প্রিয় হ্নীলার আপামর জনসাধারণ,
এ ক’দিনে আপনাদের পথে, ঘাটে, মাঠে, ঘরে ও বাজারে যেখানে যেভাবে পেয়েছি অনুনয় বিনয় করে আপনাদের পবিত্র ভোটটি প্রার্থনা করেছি। আমার ভাই, বন্ধু, আত্মীয়-স্বজন ও সমর্থক একইভাবে আপনাদের কাছে গিয়ে আমার জন্য ভোটের আর্জি করেছেন। এতে তাঁদের কিংবা আমার আচরণ অসৌজন্যমূলক মনে করে যদি আমাদের অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন। আমি সকলের হয়ে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা জানেন একটি আদর্শ রাজনৈতিক পরিবারে আমার বেড়ে উঠা। মূলত আমার পরিবারই আমার রাজনীতির পাঠশালা। আমার পিতা এই ইউনিয়নের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং উখিয়া টেকনাফের একজন নিষ্কলুষ সাংসদ ছিলেন। আব্বুকে দেখতে দেখতে রাজনীতি এবং মানুষকে ভালোবাসার কৌশলগুলো কীভাবে রপ্ত করেছি তা বুঝে উঠার আগে অনেককিছু বুঝে ও শিখে ফেলেছি। এই বয়সে প্রয়োজনে অপ্রয়োজনে হ্নীলা ইউনিয়নের মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। এই ইউনিয়নের মাটি ও মানুষের প্রতি আমার আবেগ ও মমত্ববোধ অবর্ণনীয়। এই ইউনিয়নের আলো বাতাসের সাথে আমার সখ্য আমার আব্বু আম্মুর সাথে যেমন, তেমনই। আপনারা আমাকে একবার মূল্যায়ন করুন, আপনাদের ভালোবাসা বা পবিত্র ভোটের প্রতিদান আমি অক্ষরে অক্ষরে পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কমিটমেন্ট, আমার ইচ্ছাশক্তি এবং ডেডিকেশন দেড়বছরে কতোটুকু জণকল্যাণমুখী হয়েছে তার বিবেচনা আপনারাই করবেন। সর্বোপরি আপনাদের কাছে আবারো বিনীতভাবে মিনতি করছি একটি পরিচ্ছন্ন ও মানবিক হ্নীলা গঠনে আগামীকাল নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট টি প্রদান করে আমাকে আপনাদের খেদমত করার একটিবার সুযোগ করে দিবেন এ প্রত্যাশাটুক করছি।
এই জনপদে যখন আমার বেড়ে উঠা আপনাদের তরে আমার জীবনটা মিলিয়ে দিতে চাই।।
সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।।
