ইমরান খান,ধানমন্ডি,ঢাকা : আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নিয়ে মনোনয়ন লাভের দৌড়-ঝাঁপ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা আর সব জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে হ্নীলা ইউপির নৌকার মাঝি হলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
১৫মার্চ (সোমবার) বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থী বাছাঁই এবং মনোনয়ন উপলক্ষ্যে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে অংশ-গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের তালিকা বাছাই করা হয়। সভা শেষে বাছাইকৃত তালিকা সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে টাঙ্গিয়ে দেওয়া হয়। এতে টেকনাফের হ্নীলা ২নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক সাংসদ, উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলীর ২য়পুত্র এবং বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে দলীয় প্রতীক নৌকার প্রার্থী তথা মাঝি হিসেবে মনোনীত করা হয়।
এই ব্যাপারে রাশেদ মাহমুদ আলী এক প্রতিক্রিয়ায় বলেন,মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। একটি সংঘবদ্ধ চক্র মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করে মনোনয়ন বঞ্চিত করার চেষ্টা করে আসছিল। জননেত্রী শেখ হাসিনা আমি ও আমার পরিবারকে ভালবেসে নৌকা প্রতীক দেওয়ায় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনে দলীয় রাজনৈতিক গ্রæপিং,ব্যক্তিগত ও পারিবারিকভাবে কারো সাথে অসদাচরণ ও র্দূব্যবহার হয়ে থাকলে আমরা সকলের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমি সকলের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত নৌকার সম্মান বজায় রেখে আগামী ১১ এপ্রিল নৌকা মার্কায় ভোট দিয়ে দলীয়ভাবে এই চেয়ারম্যান পদটি তাঁকে উপহার দেওয়ার জন্য হ্নীলা ইউনিয়ন বাসীর সর্বস্তরের জনসাধারণের প্রতি বিনীত আহবান জানাচ্ছি। ###
