সাদ্দাম হোসাইন : হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন দূর্যোগ মৌসুমে “মুজিব বর্ষের প্রতিশ্রæতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” শ্লোগানে উজ্জীবিত হয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দূর্যোগ প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য গৃহীত উন্নয়ন প্রকল্পের বিশদ বর্ণনা তুলে ধরা হয়।
১৬মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ইউপি সচিব শেখ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হ্নীলা ২নং ওয়ার্ড মেম্বার মরহুম ফরিদুল আলমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
![]()
বেসরকারী উন্নয়ন সংস্থা সলিডারিটিজের ডিআরআর সুপারভাইজার টারজানিন জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হ্নীলা ১নং ওযার্ড ইউপি মেম্বার বশির আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন,গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মফিজুর রহমান, আশ্রাফ আলী মিয়া, সলিডারিটিজের ডিআরআর অফিসার মাসুদ পারভেজ,মোঃ জাহিদুল, সালা উদ্দিন বশির শুভ্র প্রমুখ।
উক্ত সভায় আসন্ন “এপ্রিল,মে,জুন ঘূর্ণিঝড়ের মৌসুম” কে সামনে রেখে অত্র ইউনিয়ন দূর্যোগ কমিটির সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়। এছাড়া এই সংস্থা কর্তৃক হ্নীলা ইউনিয়নের ১-৭নং ওয়ার্ড পর্যন্ত জনসাধারণের জন্য বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কার্য্যক্রম তুলে ধরে আগামীতে সকলের মতামতের ভিত্তিতে আরো প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। ###হ্
