হেলাল উদ্দিন : আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছে সদস্য পদপ্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় ইউনিয়ন হ্নীলা পরিষদের হল রুমে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। উপস্থিত ছিলেন সদস্য পদপ্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মৌলভী মুজিবুর রহমান।
বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়ে ভোট চাইলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।

তিনি চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে বলেন, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আমি একজন সদস্য পদপ্রার্থী। এ নির্বাচনে আপনাদের সকলের দোয়া ও সমর্থন আমার খুবই প্রয়োজন। আপনারা সকলে সহযোগীতা করলে আমি জাফর আহম্মদ ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আশা করছি। আপনাদের পাশে সুখে দুঃখে সব সময় থাকবো এটাই আমার ওয়াদা।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সাথে টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই আমরা কাজ করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোছন মেম্বার, রেজাউল করিম, জামাল হোসন, নুরুল হুদা, বশির মেম্বার, মোঃ আলী, রফিকুল ইসলাম, বেলাল উদ্দিন, মহিলা ওয়ার্ডের ইউপি সদস্যা রাহামা আক্তার, নাসরিন পারভিন, মর্জিনা আক্তার মদিনা।
সভার শেষে চেয়ারম্যান ও সকল মেম্বারদের নিয়ে মধ্যভোজের আয়োজন করা হয়।
