হ্নীলায় র‌্যাবের হাতে ছোলাই মদসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : হ্নীলায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী ছোলাই মদসহ ৩জনকে আটক করেছে।
র‌্যাব সুত্র জানায়, ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা রাখাইন পল্লী চৌধুরী পাড়াতে অভিযান চালিয়ে মিনি টমটমে করে পাচারের সময় তল্লাশী চালিয়ে ৫০লিটার ছোলাই মদসহ সাবরাং দক্ষিণ কচুঁবনিয়ার মৃত আ্দুর রহমানের পুত্র আব্দুল গণি (২২), হ্নীলা নাটমোরা পাড়ার মৃত গোলাম কাদিরের পুত্র বেলাল উদ্দিন (১৯) এবং চৌধুরী পাড়ার মৃত মং লুর পুত্র জোম নে অং (২২) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##