সাদ্দাম হোসাইন : হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ১০মার্চ সন্ধ্যা পৌনে ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে লেদা টাওয়ার সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটর সাইকেলসহ হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদের পুত্র মোঃ নুর হোসেন (৩০) কে আটক করে। এরপর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মোটর সাইকেল তল্লাশী চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
