সাদ্দাম হোসাইন : হ্নীলায় স্থানীয় এক বুদ্ধা নারী রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েই গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর নিখোঁজ মহিলার পরিবারে উদ্বেগ ও অজানা আতংক সৃষ্টি হয়েছে।
জানা যায়,গত ৭আগষ্ট সকাল ১০টারদিকে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আবু ছিদ্দিকের স্ত্রী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত নুর নাহার (৫১) চিকিৎসা সেবা গ্রহণের জন্য ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে গমন করে। সর্বশেষ সকাল সাড়ে ১০টারদিকে নিখোঁজ নারীর ব্যবহৃত মুঠোফোন-০১৮৬৮০৮৮৪৪২ নাম্বারে কথা বলেন তার পুত্র ইসহাক। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ এবং সে ৪দিনধরে নিখোঁজ রয়েছে। এই নারীর সংসারে স্বামী, ছেলে-মেয়ে রয়েছে। চিকিৎসা সেবা নিতে যাওয়া নারীর সন্ধান না পেয়ে স্বামী ও ছেলে-মেয়েরা চরম উদ্বেগের মধ্যে রয়েছে। কোন দৈব-দূঘর্টনায় পড়ল তার কোন হদিস পাচ্ছেনা।
কোন সুহৃদবান ব্যক্তি এই নারীর সন্ধান পেলে তার পরিবারের মুঠোফোন নাম্বার- ০১৮১৭০৬৭৬৮৩ জানানোর জন্য সবিনয়ে উদাত্ত আহবান জানানো হয়েছে।
