সাদ্দাম হোসাইন : হ্নীলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা অর্ধশত দোকান-পাট উচ্ছেদ করেছে।
জানা যায়, ৬ই জানুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনছুর, হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ, উপপুলিশ পরিদর্শক মশিউর রহমান, নাজির কাজল কান্তি দাশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার হ্নীলা লেদা পুরান বাজার ও টাওয়ার ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা অর্ধশত দোকান-পাট উচ্ছেদ করেছে। উচ্ছেদকৃত স্থানে আগামীতে কোন ধরনের অবৈধ স্থাপনা বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনছুর জানান, উপজেলার যেকোন স্থানে সরকারী জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ###
