ফরিদুল আলম : হ্নীলায় মায়ের সম্পত্তি ভোগ-দখলে বাঁধা দেওয়ায় মায়ের উপর হামলাসহ হুমকি-ধমকির অভিযোগ উঠেছে এক প্রাইমারী স্কুল শিক্ষক পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী মা উপজেলা নির্বাহী অফিসার,শিক্ষা অফিস ও থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৯টারদিকে হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ার মৃত ছৈয়দ আলমের পুত্র ও প্রাইমারী স্কুল শিক্ষক মুহিব উল্লাহ,মুহিবুল্লাহর স্ত্রী মাইমুনা আক্তার মুন্নী,মেয়ে অনামিকা মিলে মৃত ছৈয়দ আলমের স্ত্রী এবং তার মা (আছিয়া খাতুন (৫৫) এর বসত-বাড়িতে কর্মরত অবস্থায় রাজমিস্ত্রী জাফর আলম ও মা-বোনকে মারধর এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে। ভূক্তভোগী মা উপজেলা নির্বাহী অফিসার,শিক্ষা অফিস ও থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
এই ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ছেলের নিকট প্রকৃত ঘটনার বিষয়টি জানার জন্য চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,তাদের পিতা মরে যাওয়ার ১৪মাস পূর্বে ৭মেয়ে ও ১ছেলের মধ্যে সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে দিয়ে যান। তার ভাগের সম্পত্তি ভোগ-দখলের পরও আমাদের সম্পত্তি জবর-দখলের অপচেষ্টা চালিয়ে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করে আসছে। মা-বোনদের প্রতি শিক্ষক ছেলের এই ধরনের আচরণে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ###
