বার্তা পরিবেশক : গত ১৩ জুন টেকনাফ টুডে অনলাইনে প্রকাশিত “ হ্নীলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানদারসহ ২জনকে আহত করার অভিযোগ ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা অভিযোগকারী কর্তৃক সাজানো,বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার মাত্র।
প্রকৃত ঘটনা হচ্ছে, উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারী, সেবী ও চোরদের উপদ্রবে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ধরনের কিছু বখাটে ছেলেদের সাথে গত ১১জুন রাত সাড়ে ১২টারদিকে হ্নীলা পূর্ব পানখালী (মইন্যার জুম) এলাকায় সিকান্দর গংয়ের লোকজন আমার ভাইয়ের দোকানের সামনে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এতে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কথিত ছদ্মবেশী দোকানদার মাঈন উদ্দিন সিকান্দর গংয়ের সাথে মিলে আমাদের উপর হামলা চালালে জামাল, মেহেদী ও আমি আহত এবং রক্তাক্ত হয়। আমরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পাল্টা ভিত্তিহীন অভিযোগ দিয়ে আসল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। যে দোকানে ঘটনা হয়নি সেই দোকানের টাকা ও মালামাল কিভাবে লুট হয় তা আমার মাথায় আসেনা।
তাই আমি এই ধরনের ভিত্তিহীন অভিযোগে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে প্রকৃত ঘটনা সরেজমিনে তদন্ত করে দেখার আহবানের পাশাপাশি আগামী কোন মাদক কারবারী, মাদকসেবী ও চোর যাতে সাধারণ মানুষের জীবন-যাপনে ব্যাঘাত সৃষ্টি না করে সেই পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ আক্তার
পিতা-নুরুল কবির
মইন্যার জুম, হ্নীলা, টেকনাফ। ###
