হ্নীলায় ছেলে-মেয়ে অপহরণকারী কর্তৃক প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : গত ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় অনলাইন টেকনাফ টুডে অনলাইনে কথিত ছেলে-মেয়ে অপহরণকারী শারমিন কর্তৃক প্রকাশিত প্রতিবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা নিজের কৃতকর্ম ঢাকা দেওয়ার জন্য মনগড়া কল্পকাহিনী মাত্র। আমি এই প্রতিবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, উক্ত শারমিন এবং তার স্বামী আব্দুল আমিন মাদক কারবারের মোস্ট ওয়ানটেড আসামী হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে শারমিনকে আটক করতে না পারলেও তার স্বামীকে ধরে ক্রসফায়ার দেয়। এখনো উক্ত শারমিন ৪টি মাদক মামলার আসামী এবং বীরদর্পে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

আমার স্ত্রী সেলিনা চিকিৎসা নিতে যাওয়ার সময় শারমিন, জনৈক মামুনের মেয়েসহ ঢাকায় গমন করে। সেখানে শারমিন ও মামুনের মেয়ের সাথে ইয়াবার চালান ছিল। তখন ডিবি পুলিশ তাদের সাথে আমার স্ত্রীকে আটক করে। মামুন আমার স্ত্রী সেলিনাকে ছাড়িয়ে নেওয়ার অজুহাতে আমার ভিটা বিক্রি বাবদ দরগাহ থেকে বিকাশে দুই দাগে দুই লক্ষ টাকা গ্রহণ করে। এরপর আমার স্ত্রীকে হাজতে পাঠিয়ে তার বোন শারমিন ও মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর উক্ত মেয়ে আমার বাড়িতে অবস্থান নেয়। এরপর আমার বসত-ভিটার প্রয়োজনীয় কাগজ, আমার স্ত্রীর ৫ভরি স্বর্ণালংকার, হাইয়েস মাইক্রো গাড়ির কাগজ হাতিয়ে নিয়ে আমার ভাইয়ের সাথে ঝগড়ার অজুহাতে ছিনিয়ে নেয়।

এরপর মা ছাড়া আমার ছেলে-মেয়েকে আমি যত্ন সহকারে ভরণ-পোষণ করে লেখাপড়া চালিয়ে আসছি। এরই মধ্যে মামুন আর শারমিন চক্র মিলে আমার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল পড়ুয়া ছেলে-মেয়েকে প্রাইভেট পড়ানো অবস্থা হতে শিক্ষক আমিনের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। আমি মদ্যপ অবস্থায় পরিত্যক্ত ডাক বাংলোতে পড়ে থাকি বলে ভিত্তিহীন তথ্য দিয়েছে। প্রকৃতপক্ষে কাদের পরিবার মাদকসেবী পরিবার হিসেবে পরিচিত তা এলাকার সবাই অবগত রয়েছে। আমি একজন অপহরণকারী এবং মাদক সম্রাজ্ঞী কর্তৃক এই ধরনের মনগড়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমার ছেলে-মেয়েকে উদ্ধার করে প্রকৃত সত্য উৎঘাটন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদের প্রতিবাদকারী :
মোঃ আলমগীর
পিতা-নুরুল ইসলাম ভেক্কা
সাং-পূর্ব সিকদার পাড়া,হ্নীলা, টেকনাফ। ###