হ্নীলায় এক মাসধরে খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আমান উল্লাহ কবির : হ্নীলায় নুরানী মাদ্রাসার এক ছাত্র বাড়ি হতে ঘুরতে বের হয়ে গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। সে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী পাড়ার আলী আহমদ প্রকাশ সোনা মিয়া পুত্র মোঃ নুরুল আমিন (১৩) এবং মাঝের পাড়া নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ ছাত্রের পিতা আলী আহমদ প্রকাশ সোনা মিয়া জানান, কোভিড-১৯ এর কারণে মাদ্রাসা বন্ধ ছিল। এর প্রেক্ষিতে খেলাধুলার উদ্দেশ্যে গত ৪ঠা জানুয়ারী বিকাল ৩টারদিকে এখনো নিখোঁজ রয়েছে। ২ বোন এবং ৩ ভাইয়ের মধ্যে ৪র্থ সন্তান। তার পরনে ছিল জিন্স প্যান্ট, খয়েরী রংয়ের গেঞ্জি, আকাশী কালারের একটি জ্যাকেট। তাকে সম্ভাব্য স্থানে খোঁজার পর না পেয়ে হতাশ হয়ে পড়েছে পরিবার।
তিনি আরো জানান, এ ব্যাপারে ৭ ফেব্রুয়ারি টেকনাফ মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং- ৩১৯।
কোন সুহৃদবান ব্যক্তি ওই ছাত্রের সন্ধান পেলে ০১৮২৩-৯৬৫৪৪১,০১৯৯১-৫৫৯১৮০-এই নাম্বারে যোগাযোগের জন্য আহবান জানান।