বার্তা পরিবেশক :: গত ২৯ আগষ্ট বিভিন্ন অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ৩০ আগষ্ট সংবাদপত্রে প্রকাশিত “ হ্নীলায় ইয়াবা চালান আত্নসাতে রোহিঙ্গা অপহরণের ২দিন পর মুক্ত ” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা স্থানীয় চিহ্নিত অস্ত্রবাজ, ডাকাত, অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের সাজানো চক্রান্ত। সংবাদে উল্লেখিত মোঃ হোছনকে আমরা চিনিনা এবং জানিনা।
কে বা কারা ঘৃণিত এই জাতীয় ঘটনার আশ্রয় নিয়েছে আমরা অবগত নয়। সংবাদপত্রে এই ঘটনা ফাঁস হওয়ার পর জানতে পারি রোহিঙ্গা অপরাধীদের সাথে সম্পৃক্ত একটি চক্র এই নাটকের আশ্রয় নিয়েছে। কথিত অপহরণের শিকার মোঃ হোছন কোথায় ছিল এবং কোথায় হতে ফিরে এসেছে ঐ চক্রের লোকজনই ভাল জানেন। বরং নিজেদের অপকর্ম আড়াল করার জন্য ঐ চক্র সংবাদকর্মীদের বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আইন-শৃংখলা বাহিনীর চোখে আমাদের খারাপ চরিত্র প্রকাশ করার অপচেষ্টা চালিয়েছে। আমি আবছার মালয়েশিয়া থেকে দেশে ফিরে কাঠ মিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করছি। বেলাল কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে আসছে। সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন কাজে আমরা জড়িত ছিলাম না এখনো নেই। এলাকার সর্বজনের দৃষ্টিতে স্বীকৃত অপরাধী চক্র সংবাদপত্রে মিথ্যা নাটকের আশ্রয় নিয়েছে। সুতরাং আমরা উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করছি।
প্রতিবাদকারী :
(১) আবছার মিস্ত্রী
পিতা -: ফকির মিস্ত্রী, জুম্মাপাড়া, হ্নীলা, টেকনাফ।
(২) বেলাল উদ্দিন মিস্ত্রী
পিতা-: বদিউল আলম
গাজীপাড়া, হ্নীলা, টেকনাফ।
