হ্নীলার ছৈয়দ হোছাইন মুজাহিদ তনয় আদিনুল আদনান এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে টেকনাফস্থ হ্নীলার ছৈয়দ হোছাইন মুজাহিদ এবং শিক্ষিকা মেহেরুন নাহার দম্পতির তনয় আদিনুল আদনান এসএসসিতে কক্সবাজার বিমানবন্দর মডেল কেজি হাইস্কুল হতে বিজ্ঞান বিভাগ হতে এপ্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

৩১ মে ২০২০ ইং দুপুরে প্রকাশিত এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলে আদিনুল আদনান কক্সবাজার বিমানবন্দর মডেল কেজি হাইস্কুল হতে বিজ্ঞান বিভাগ হতে ১১৬৫ নম্বর পেয়ে গোল্ডেন এপ্লাস বা সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে স্কুলের শিক্ষক/শিক্ষিকা, মা-বাবা, বন্ধু-বান্ধব, ভাই-বোন গর্বিত ও আনন্দিত।

উল্লেখ্য, হ্নীলা ফুলের ডেইলের কৃতি সন্তান আদিনুল আদনান ২০১৭সালে জেএসসি পরীক্ষায় কক্সবাজার বিমানবন্দর মডেল কেজি হাইস্কুল হতে গোল্ডেন এপ্লাসসহ সরকারী সাধারণ বৃত্তি লাভ করে। সে ইতিপূর্বে ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কক্সবাজার দারুল কুতুব একাডেমী হতে গোল্ডেন এপ্লাসসহ সাধারণ বৃত্তি লাভ করেছে। ২০১৩ সালেও সে ৪র্থ শ্রেণীতে পাবলিক সেন্ট্রাল স্কুল জেলা বৃত্তি লাভ করে। তার বাবা ছৈয়দ হোছাইন মোজাহিদ হোটেল হ্নীলা সিকদার প্লাজার ম্যানেজার এবং মা মেহেরুন্নাহার কক্সবাজার আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। সে হ্নীলা ফুলের ডেইলের দাদা মরহুম লর্ড সোলতান আহমদ এবং কক্সবাজার টেকপাড়ার হোমিও প্যাথিকের সাধক ও লেখক কবির আহমদের গর্বিত নাতি। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে জনগণের সেবা করতে ইচ্ছুক। আগামীতে সে সকলের দোয়া প্রার্থী। ###