বিশেষ প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামী হ্নীলার রাসেল এবং হোয়াইক্যংয়ের ইউনুছকে বাহারছড়ায় বিয়ে বাড়ি ডাকাতি করে স্বর্ণালংকার লুট মামলায় গ্রেফতার করেছে। লুট হওয়া অলংকার উদ্ধার করেছে পুলিশ।
গত ৫মে রাত সোয়া ১১টারদিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ি ঢালাপথে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, পিপিএম (সেবা) এর সার্বিক তত্ত¡াবধানে এবং এলআইসি শাখার প্রযুক্তিগত সহযোগিতায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স নিয়ে হ্নীলা উলুচামরী কোনার পাড়ার আবুল মঞ্জুরের পুত্র মোঃ রাসেল (৩২) এবং হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আবুল মঞ্জুুরের পুত্র মোঃ ইউনুছ (১৯) কে গ্রেফতার করে।
তারা চলতি বছরের গত ১৩মার্চ বাহারছড়া ইউনিয়নের হলবুনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিনের বিবাহ শেষে নববধূকে তাহার বাড়িতে আনলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগাইয়া বন্দুক হাতে বিয়ে বাড়িতে ঢুকে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে চড়-থাপ্পর মেরে নববধূ হালিমাতুস সাদিয়ার ডান কানে থাকা স্বর্ণের দুল,গলার স্বর্ণের নেকলেস,গলায় থাকা সিটি গোল্ডের ১টি চেইন এবং ২টি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়া মামলার আসামী।
ধৃতদের নিকট হতে বিয়ে বাড়ি হতে লুট করা নববধুর কানে থাকা ৪ আনা ওজনের স্বর্ণের দুল, ১ভরি ওজনের গলার স্বর্ণের নেকলেস, গলায় থাকা সিটি গোল্ড এর একটি চেইন এবং দুইটি মোবাইল উদ্ধার করে আদালতে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেলের বিরুদ্ধে স্থানীয় মোঃ নুর হত্যাসহ ২টি খুনের মামলা,১টি অস্ত্র আইনে মামলা আদালতে বিচারাধীন আছে এবং ৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। ####
