
বার্তা পরিবেশক : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থা Friends In Village Development Bangladesh (FIVDB, WHH, BMZ) এর উদ্যোগে ইয়ুথ ক্লাবের কিশোর-কিশোরী, রোহিঙ্গা যুবক-যুবতি এবং স্থানীয় জনসাধারণের মধ্যে মানবতা সৃষ্টি, সামাজিক সম্প্রতি বজায় রেখে চলা, বাল্যবিবাহ রোধ, মানব পাচার, অপহরণ, প্রতিবন্ধীদের অধিকার, বহুবিবাহ, নারীদের অধিকার রক্ষা, মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখতে শিক্ষামূলক গণনাটক প্রদর্শন করা হয়েছে।

১৮জুন বাদে জোহর হ্নীলা রঙ্গিখালী দক্ষিণ ষ্টেশনে ইয়ুথ ক্লাবের কিশোর-কিশোরী, রোহিঙ্গা যুবক-যুবতি এবং স্থানীয় জনসাধারণকে উদ্ধ্যুদ্ধকরণ উপলক্ষ্যে সামাজিক বিষয়াদি নিয়ে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ের উপর নাটক প্রদর্শনী শেষে বিকালে এক আলোচনা সভা স্থানীয় ইউপি মেম্বার জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফোরাম সুপারভাইজার মোহাম্মদ আফছারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (৭,৮ ও ৯নং) ওয়ার্ডের মহিলা মেম্বার মরজিনা আক্তার সিদ্দিকী, লেদা ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, কমিউনিটি লিডার ইব্রাহিম খলিল, FIVDB লেদা অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন মল্লিক, প্রোটেকশন অফিসার তানভীর আহমেদ, MEALঅফিসার মনিরুজ্জামান মিল্টন, লিয়াজো এন্ড কেপাসিটি বিল্ডিং অফিসার আল জাবের সিদ্দিক, ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা, আদিল কাদির, আলমগীর আলমসহ কমিউনিটি লিডার, সিবিএমসি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন,বর্তমানে টেকনাফে অপহরণ ও মুক্তিপণ আদায়, মাদক চোরাচালান, মানব পাচার, বাল্যবিবাহ, সামাজিক সম্প্রীতি, প্রতিবন্ধিদের অধিকার, বহুবিবাহ, নারীদের অধিকার নিয়ে যে দূরাবস্থা বিরাজমান রয়েছে। এই নাটক প্রদর্শনী তা থেকে বেরিয়ে আসতে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বাল্যবিবাহ, সামাজিক সম্প্রীতি, মানব পাচার, অপহরণ, প্রতিবন্ধিদের অধিকার, বহুবিবাহ, নারীদের অধিকার বিষয়ে গণনাটক প্রদর্শন করা হয়। কিশোর কিশোরীগন এই নাটকে অংশ-গ্রহণ করে অনেক আনন্দিত। পড়াশুনার পাশাপাশি শরীর চর্চা, খেলাধূলা ও সাংস্কৃতিক বিনোদন কিশোর-কিশোরীদের মন মানসিকতা পরিবর্তন হয়।###

